দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া শহরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় মো. ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী সোমা আক্তার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ইয়ামিনের সঙ্গে পাশ্ববর্তী মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সোমা আক্তারের বিয়ে হয়। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে গত ১৭ জুলাই স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।
সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও তার স্ত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সোমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যে আই